ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মিরপুরে রূপনগরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ads

মিরপুরের রূপনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর মহিলা শাখার অধীনে ইস্টার্ন হাউজিং উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন এ উপশাখা উদ্বোধন করেন।ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর মহিলা শাখাপ্রধান হাসনে আরা বেগম। আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. আহসান হাবীব ও মো. নুরুল ইসলাম। উপশাখা ইনচার্জ কাজী মোহাম্মদ সেলিম, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ads
ads
ads

Our Facebook Page